বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

আমি মরতে মরতে একদিন বেঁচে যাব।

আমার নেই শোবার ঘর 
মাথার উপর ছাদ 
আদর করার মত এক খানা বিবি। 
দে দেরে তোরা , আর কত কস্ট দিবি ?

আমি সংকুচিত হতে হতে একদিন প্রসারিত হব 
আমি মরতে মরতে একদিন বেঁচে যাব। 

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

পৃথিবীতে ভালো থাকা আর আমার হলনা ।

পৃথিবীতে ভালো থাকা আর আমার হলনা ।
আমি একদিন বড় হব ,বড় হয়ে ভালো থাকব,
সুখে থাকব ।
নিজের ইচ্ছা মত চলব।
এই স্বপ্নটা নিয়ে বড় হয়ে আজ ।
সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়েগেল।
ভালো থাকা আর হল না ।
ভালো থাকিস তুরা সকল বন্ধুরা
আমি ভালো নেই ।
হয়ত আর কোন দিন ভালো থাকব না ।
ভালো থাকা আমার জন্য নয় ।

গভীর বেদনা বুকের মাঝে খেলা করছে আজ ।

কি গভীর বেদনা বুকের মাঝে খেলা করছে আজ ।
তা যদি একবার বুক ছিড়ে দেখাতে পারতাম।
কালো কালো বেদনার গাঢ় নীল অন্ধকার ।
চিবিয়ে চিবিয়ে খেয়ে আমায় করেছে শুন্য ।
এশুন্যতা ভয়ঙ্কর ব্ল্যাক হোলের মত গ্রাস করেনিচ্ছে প্রতিদিন আমায় ।

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

ঘোর ঘন অন্ধকার।

ঘোর ঘন অন্ধকার । 
চার দিকে এত আলো । 
তবু এক ফোটা আলো নেই। 
সব আলো তাদের ,যাদের জন্য 
জমা আছে ,পৃথিবীর সকল
অনাহারী মানুষের আহার।
আর আমাদের মত হত ভাগারা 
সারা জীবন অন্ধকারে ঠুকরে ঠুকরে মরে । 

তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না । 

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

অন্ধকার ।

কি আর লিখব
বুকের ভেতর কালো কালো ব্যথা টন টন করছে।
সারা নিশিত জেগে
তিমিরের সাথে মিশেথেকে
জীবনের সকল কস্টকে ভালবেসে
আলোর সন্ধানে দু"হাত বাড়াই
দু"হাতভরে ওঠে আসে মোঠ মোঠ অন্ধকার
আর অন্ধকার ।

রবিবার, ৭ মে, ২০১৭

অভাব ।

অভাব ।

মাত্র দুদিন গেল আবার অভাব এসে হানা দিয়ে
মেলে ধরেছে তার ডানা ।
ধরছে কত বাহানা
ট্রেন্ডি ফ্যাশনের চামড়ার সাইড ব্যাগ কিনেদিতে না পারায় বুকের পিঞ্জিরায় রাখা ময়না পাখীটাও সেদিন গেল উড়ে।

শহরে চলার পথে কত কিযে ভাল লাগে
কিনার সাদ যাগে
কিনতে পারিনা ।
শুধু মনকে দেই শান্তনা ।
মনকে বলি মন
একটু স্থিরহ, একটু বুঝ
অভাব মানুষের চির জীবন থাকেনা ।

একদিন আমারও অনেক টাকা হবে ।
বাড়ি হবে ,গাড়ি হবে, নারী হবে ।
ঘরে গেলে ভাত বেড়ে দিবে
আদরের চাদর  বিছিয়ে দিবে
হাত পাখার বাতাস করবে
ভালবাসবে ।
কাছে আসবে চুমো খাবে
কুকিলের মত গান শুনাবে  ।
একদিন আমার সব হবে ।

এখন কেউ নেই,কিচ্ছু নেই তো কি হয়েছে
একদিন আমার সব হবে
আমার সব থাকবে   ।
আমি সব পাব
সব খাব
সব কিনব ।
একদিন পৃথিবীর সকল অভাবি মানুষকে বিলিয়ে দিয়ে চলে যাব অনেক অনেক দূরে
আমার যা আছে সব ।

প্রার্থনা ।

হে ভুয়া ইশ্বর
তুমি প্রস্থর যুগ থেকে অজ্ঞ মানুষের মাথায় বিশেষজ্ঞ হিসেবে ভরকরে প্রায় অর্দেক পৃথিবী ধ্বংস করে ফেলেছ । এখন দয়াকরে একটু রেহাই দাও ভণ্ড , মুর্খ  মানুষের মাথা থেকেনাম , মানুষ ভুলে যাক জাত পাত , মানুষকে মানুষ পরিচয়ে বাঁচতে দাও।
মানুষের যেন আর মৃত্যু না হয় মুসলমান, হিন্দু , বৌদ্ধ, খৃস্টান হিসেবে।
মানুষের যেন এবার মৃত্যু হয় মানুষ হিসেবে ।

আমরা শান্তি চাই
ভালবাসা চাই
মানবতা চাই
আমরা মানুষ হয়ে বাঁচতে চাই ।
তুমি নেমে এসে ধুলো মাটির সাথে মিশেযাও হে ভুয়া প্রভু
বন্যার পানির মত ভাসিয়ে নিয়ে যাও
তোমার সকল আবর্জনা।