রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

রবিবার, ৬ মে, ২০১৮

ছেলে বেলার গান ।

অনেক দিন পর, অনেক দিন আগের, আমার ছোট বেলার সৃতি নিয়ে একটি কবিতা লেখলাম । কবিতাটি আজ সবার কাছে শেয়ার করলাম,যদি আমার ছোট বেলার মত কারো ছোটবেলা মিলে যায়, তাহলে জানাবেন । ধন্যবাদ।
সেদিনের সেই দাড়িয়ে থাকা ,
একটি পলক তোমায় দেখা
তার পর লাফিয়ে লাফিয়ে 
হাঁপিয়ে হাঁপিয়ে বাড়ি ফেরা ।
দুষ্টমিতে মায়ের বকা
বোনের শাসন
বাবার আদর
জড়িয়ে কাঁদা বিছানা চাদর ।
সকাল বেলায় স্কুলে যাওয়া,
বিকাল বেলায় গান গাওয়া,
দুপুর বেলায় পুকুর জলে দলে দলে সাতার কাটা ,
দুটি টাকার জন্য সারা দিন মায়ের আচল ধরে পিছু হাটা ।
পাশের বাড়ির আম চুরি,
তাড়িয়ে আসা গায়ের বুড়ি।
সারা দিন মাটে, ঘাটে
সন্ধ্যা বেলায় বই পাঠে।
দাদির কাছে কেচ্ছা শুনা
মনে মনে স্বপ্ন বুনা ।
সিনেমা দেখে নাইকার প্রেমে পড়া
তাকে নিয়ে পত্র লেখা
গান শুনা ।
কবিতা পড়া ।
বিলের ধারে জাল দিয়ে মাছ ধরা
শাপলা পুলের গন্ধে হৃদয় উজাড় করা ।
এইতো ছিল জীবন
ছোট বেলা মধুর খেলা
খুজি আমি এখন।

সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

জীবন জুড়ে হৃদয় পুড়ে ।

জীবন জুড়ে 
হৃদয় পুড়ে ,হল ছারখার 
কেউ নয় আমার বন্ধু 
কেউ নেই আমার ।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

আমি মরতে মরতে একদিন বেঁচে যাব।

আমার নেই শোবার ঘর 
মাথার উপর ছাদ 
আদর করার মত এক খানা বিবি। 
দে দেরে তোরা , আর কত কস্ট দিবি ?

আমি সংকুচিত হতে হতে একদিন প্রসারিত হব 
আমি মরতে মরতে একদিন বেঁচে যাব। 

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

পৃথিবীতে ভালো থাকা আর আমার হলনা ।

পৃথিবীতে ভালো থাকা আর আমার হলনা ।
আমি একদিন বড় হব ,বড় হয়ে ভালো থাকব,
সুখে থাকব ।
নিজের ইচ্ছা মত চলব।
এই স্বপ্নটা নিয়ে বড় হয়ে আজ ।
সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়েগেল।
ভালো থাকা আর হল না ।
ভালো থাকিস তুরা সকল বন্ধুরা
আমি ভালো নেই ।
হয়ত আর কোন দিন ভালো থাকব না ।
ভালো থাকা আমার জন্য নয় ।

গভীর বেদনা বুকের মাঝে খেলা করছে আজ ।

কি গভীর বেদনা বুকের মাঝে খেলা করছে আজ ।
তা যদি একবার বুক ছিড়ে দেখাতে পারতাম।
কালো কালো বেদনার গাঢ় নীল অন্ধকার ।
চিবিয়ে চিবিয়ে খেয়ে আমায় করেছে শুন্য ।
এশুন্যতা ভয়ঙ্কর ব্ল্যাক হোলের মত গ্রাস করেনিচ্ছে প্রতিদিন আমায় ।