মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৩

অমানবিক

ধর্ম ভাইরাস তুই আর কত অমানবিক হবি
মানুষের মাজে জন্ম নিয়ে আর কত মানুষরে কামড়াবি
বিগত কয়েক হাজার বছর ধরে তুই কামড়িয়ে মারলি
কয়েক হাজার, লক্ষ মানুষ
এখনো তর হলনারে হুঁশ
তুই কত কাল থাকবিরে আর  অমানবিক বরবর
কত নারীকে মারবিরে আর মাটিতে পুতে পাথর
কত পুরুষের নিলে কেটে কলিজার ভেতর
আর কত অমানবিক হবি তুই বল ?
তর মরণ কামড়ে কত মরুর বুকে জাগল রক্তের প্লাবন
উজাড় হল কত মানবের মায়াবন
আর কি চাস বল
এইতো কিছু দিন আগে কেড়ে নিলি
রাজিব হায়দার , তাড়িয়ে দিলে নাছরিন , হুমায়ূন আজাদ আর আসিফের উপর করলে বরবর হামলা
আর কত অমানবিক হবে তুই
আর কত রক্তে স্নান করাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ । 


 

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

আমার অন্যায় গুল

আমার অন্যায় গুল

জার মন আছে সে হয় মানুষ
আর মানুষরা হয় মানবিক
মানবিকরা হয় মানবতাবাদী ।

চ তে চিন্তা, চিন্তা থেকে যুক্তি, যুক্তি থেকে মুক্তি, মুক্তি থেকে
মুক্তচিন্তা, মুক্তচিন্তা থেকে মুক্তমনা ।

আমার সেই মুক্তমনা হওয়া টাই আমার অন্যায়
আমার সেই মানবিক হওয়া টাই আমার অন্যায়
মানুষের বেদনায় বেদনার্ত হওয়া টাই আমার অন্যায়
সত্য কথা বলাটাই আমার অন্যায়
মানুষকে  ভালবাসা টাই আমার অন্যায়
আমি কবিতা লিখি এটা  আমার অন্যায়
আমি মুক্তির গানগাই এটা আমার অন্যায়
আমি যুক্তির নখে শান দেই এটা আমার অন্যায় 
আমি অনৈতিক চুক্তির নিন্দা জানাই এটা আমার অন্যায়
আমি ধর্ষীতার পক্ষে কথাবলি এটা আমার অন্যায়
 আমি অসহায় এর সহায় হই এটা আমার অন্যায়
জন্মদিয়ে যে পিতা শিশুকে গলাটিপে হত্যা করার নির্দেশ দেয় আমি তার বিরোধ্যে দাড়াই এটা আমার অন্যায়
হিল্লা বিয়েতে জারা অন্যের স্ত্রিকে অন্যায় ভাবে নরপশুর মত ধর্ষণ করে এবং তাদেরকে নির্দয় নির্দেশ দেয় জারা তাদের বিরোধ্যে কথা বলা আমার অন্যায় ।
জারা নদী মাতৃক বাংলাদেশের নদী ভরাট করে 
দুর্নিতির টাকার পাহাড় দিয়ে তুলে অট্টালিকার পাহাড়
তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
জারা বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠে বাংলাদেশের
আলো বাতাস দূষিত করে তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
জারা বাংলাদেশের মানুষের রক্ত, মাংস, হাড় দিয়ে করাতে চায়
বিদেশীদের সকালের ব্রেকফাস্ট তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
কওমি মাদ্রাসার অসহায় এতীম শিশুদের ইলাম শিক্ষার নামে যখন দেয়াহয় জঙ্গি প্রশিক্ষণ আর সেই প্রশিক্ষণে নাশকতায়
কেঁপে ওঠে বাংলার হৃদপিণ্ড,তখন  তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
হায়না আর শকুনেরা যখন ঠোকরে নিয়ে যায় বাংলাদেশ আর অবাক হয়ে মানুষ তা চেয়ে চেয়ে দেখে কেউ কিচ্ছু বলেনা
তখন কিচ্ছু বলাটা  আমার অন্যায়
বাংলাদেশকে যখন ধর্ষন করে সেই ভয়ঙ্কর ধর্ষক
যে ধর্ষক ধর্ষণ করেছিল আমাদের মা, বোনকে এবং প্রকাশ্যে হত্যা করেছিল আমাদের ভাই, বাবা চাচাকে ।
তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার বড় কটিন  অন্যায়
অন্যায়ের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
আমার বুক ভেসে যায় আজ চোখের বন্যায়
ওরা আমাকে হত্যার হুমকি দেয় !
পিচন দিয়ে এসে গলায়, ঘাড়ে দিতেচায় ধারালো চাপাতির আট কোপ ।  

প্রিয় হুমায়ূন আজাদ আর ব্লগার রাজিব হায়দারের রক্তে ভেসে যায় বাংলাদেশ
আর সেই রক্ত পান করে মজা পায় সেই শকুনেরা জারা একাত্তরে
ত্রিশ লাখ মুক্তিসেনার রক্তের নদীতে স্নান করে গলায় সুর তুলে গেয়েছিল পাক সার জমিন সাদ বাদ ।




 

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

গনজাগরণ মঞ্চের নেতা কর্মিদের উপর হামলা

গনজাগরণ মঞ্চের নেতা কর্মিদের উপর হামলা করা মানে বাংলাদেশের উপর হামলা করা গণজাগরণ মঞ্চের নেতা কর্মীদের উপর লাটি চার্জ মানে মুক্তি যুদ্ধের চেতনার উপর লাটিচার্জ আমি আহত আমি বিক্ষুব্ধ বার বার জলাঞ্জলি দিয়ে ওঠছে আমার শরীর আর আমাকে বার বার দিচ্ছে জানান আমরা কোথায় করছি বাস ?

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

আমার উপর হামলা

আমার উপর হামালা করেছিল তিনজন জঙ্গি, আমি রাতে বাসায়  ফেরার পথে সাহাবাগে রাজাকারের বিরুধ্যে আন্দোলন করে জখন আমি বাসে ওঠলাম তখন ট্যাঁর পেলাম তিন জন মানুষ আমাকে ফলো করছে আমার কাছে মনে হল সেটা সাভাবিক ব্যাপার কারণ সাহাবাগে আন্দোলন করি সবাই চিনে আমাকে একটু আদটু ফলো করতেই পারে । তাতে আমি ভয় নাপেয়ে বাসের পিছনের সিটে গিয়ে বসলাম । আমার বাসার পাসের রাস্তায় যখন নামলাম চারিদিকে ছিমছাম গা ছম ছম করা নিস্তব্ধতা তখন রাত দশটা ত্রিশ মিনিট হবে তখনি শুনলাম কারো জেন মুবাইলের রিংটোন বেজে ওঠল আমি আচমকা কেঁপে ওঠলাম তখনি আমি অনুভব করতে পারলাম আমার পিছন দিয়ে কেউ তেড়ে আসছে আমার চোখে পড়ল লম্বা দাড়ি ওলা মাথায় টুপী পরা কালো চেহারার দুটি অদ্ভুত মানুষ হাতে ধারালো লম্বা চাপাতি আল্লাহু আকবার বলে আমাকে হত্যা করার জন্য তেড়ে আসছে আমি তখনি দেখতে পাই আরও একটি লম্বা দাড়ি ওলা লোক তাড়াতাড়ি আঘাত কর একি বারে জানে মেরে ফেল নাস্তিকের বাচ্ছা নাস্তিককে আর জেন ওঠে দাড়াতে না পারে এই কথা গুলী স্পষ্ট  শুনে এবং তাদের আমাকে হত্যার পায়তারা দেখতে পেরে আমার আর বুজতে বাকি রইলনা আমাকে এখনি হত্যা করা হবে। আমি নাস্তিক বলে ।তখনি বাম দিকে হুঁচট খেয়ে পড়ে এমনি দিলাম দৌড় জুরে জুরে মানুষ জনকে ডাকতে থাকলাম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে তখনি পাশের দোকানে বসে থাকা কয়েকটি লোক এসে আমার প্রাণ রক্ষা করে । আর আমি  কিছুই বলতে পারিনা পরদিন নিজেকে আবিস্কার করি নিজের বিছানায় আমার পাশে আমার আন্দোলনের কয়েকজন প্রিয় বন্ধু ছিল ।

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৩

কি চাও সরকার তুমি

কি চাও সরকার তুমি হত্যা ? ধর্ষণ? লাটি চার্জ ? গণজাগরণ মঞ্চের শান্তিকামি কর্মিদের করুণ পরিণতি ? কিছুই পারবেনা তুমি। কারণ আমরা বাঙালি বাংলাদেশ আমাদের জন্মভূমি । সরকারের এই আমাদের গণজাগরণ মঞ্চের নেতা কর্মির উপর হামলা কিছুতেই সহ্য করবেনা

তুই আমাকেও নাস্তিক বানাতে চাস আমি তকে দেখে নেব ।

একজন মুল্লাকে আমি প্রশ্ন করলাম আল্লা কোথায় থাকেন বলতো ভাই ?
উত্তরে সে আমাকে তার আঙুল দিয়ে দেখাল আকাশের উপরে ।
থাকে আবার প্রশ্ন করলাম ভাই জান্নাত জাহান্নাম কোথায় ?
উত্তরে সে দেখাল মাটির নিছে ।
থাকে বললাম ভাই এত সহজে উত্তর দিয়ে দিলেন ?
সে বলল সহজ ইত ।
থাকে আমি আবার প্রশ্ন করলাম ভাই ঐ উপরে এটা কি দেখা যায় ?
সে উত্তরে বলল আকাশ ...
আবার প্রশ্ন করলাম আকাশ মানেকি ?
সে উত্তরে বলল শূন্য
আমি আবার প্রশ্ন করলাম শূন্য মানেকি ?
সে উত্তরে বলল শূন্য মানে কিছু নাই
আমি থাকে আবার প্রশ্ন করলাম যেখানে
কিছুই নাই সেখানে আল্লা থাকেন কি করে?
আর বিজ্ঞানিরা আকাশ গুরে বেড়ায় আর পাতাল সুড়ঙ্গ করে নামে
কই কোথায় তো আল্লা বা জান্নাত জাহান্নাম দেখা জায় না ? আকাশে আছে মেঘ বায়ুমণ্ডল আর শূন্যতা , মাটির নিছে আছে কেবল বড় বড় শিলা খণ্ড বিভিন্ন প্রাণীর ফসিল
আর জ্বালানী জিবাশ্ন । সে মুল্লা এই কথা গুলো শুনে বড় বড় লাল চোখ বের করে বলে নাস্তিক তুই আমাকেও নাস্তিক বানাতে চাস আমি তকে দেখে নেব বলে চলে গেল ।

সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

একাত্তরের পরাশক্তি ।

একাত্তরের পরাজিত কয়েক শত শহস্র ভাইরাস আর মুণ্ডহীন পিশাচ ডাস্টবিন থেকে ওঠে এসে বাংলাদেশের মাটি আর নিরহ মানুষকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতে চাচ্ছে । তাদের লাল চোখ মাতায় লম্বা টুপী ছাগলের মত দাড়ি আর কুকুরের মত লম্বা ধারালো দাঁত দিয়ে । তাদের মুখ থেকে বের হয়ে আসছে শত শত লাশের ঝাঁজালো গন্ধ ।