বুধবার, ২৯ জানুয়ারি, ২০১৪

উড়াল পাখী

ছুড়ে ফেলে কানের দুল
গুজিল সে ঘাস ফুল
গভীর কাল তার চুল ।

কপালে কাল টীকা
অন্তরে ভালবাসার আলো শিখা
সে আমার অনামিকা

মুখ তার মায়া ভরা
চোখ তার পাগল করা
হসি তার মুক্তা ঝরা

শয়ন স্বপন ছাড়িয়ে
আছি দুহাত বাড়িয়ে
দিয় না গো তাড়িয়ে
হৃদয় আমার নাড়িয়ে ।

মন হয়েছে উড়াল পাখী
কেমনে তারে ধরে রাখি
মেলিলে দু আখি
তোমায় দেখি শুধু তোমায় দেখি ।

শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪

মহানন্ধা

কিচ্ছু লাগে না ভাল
অন্তরে বেদনার দুর্নিবাস অন্ধকার
কে আছে জ্বালিবে আলো ...
একলা একলা বসে বসে খসে যাচ্ছে জীবনের সকল গুরুত্বপূর্ণ মুহুর্ত
কিচ্ছু করতে পারছিনা
সকল কাজে সকল ভাবনায়
জীবনের সকল আগ্রহে
জাগ্রত তুমি আছ হে প্রিয়া
তোমার হাতছানি তোমার মুখের বানী তোমার চোখের পানি
মনে পড়ে সকাল সন্ধ্যা
হে মহানন্ধা ।

বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪

বিয়ে

বিয়ে নারী মুক্তির বাঁধা  ঘটায়
, বিয়ে  পুরুষ তন্ত্রের মেয়েদের  অসহায় করার একটি গভীর ষড়যন্ত্র
বিয়ে নারীকে সন্তান উৎপাদনে বাধ্য করে ,
 বিয়ে নারীকে করে তুলে পণ্য ,
 বিয়ে নারীর জীবন করে বিপন্য ,
বিয়ে মানে নারী নির্যাতন
, বিয়ে মানে নারীর বীরত্বের পতন ,
 বিয়ে মানে একটা কঠিন সত্যের পতন,
বিয়ে মানে দুকূল হারা
, বিয়ে মানে চুয়াল্লিশ ধারা
, বিয়ে মানে হারিয়ে ফেলা,
 বিয়ে মানে হারিয়ে যাওয়া 
বিয়ে মানে থালা বাসন,
 বিয়ে মানে স্বামীর আসন
, বিয়ে মানে ধর্ষণ ,
 বিয়ে মানে ঘর্ষন,
 বিয়ে মানে পায়ের নিচে সর্গ খোজা  ,
বিয়ে মানে ভারি করা মাতার বোজা
 বিয়ে মানে সংসার জীবন ,
 বিয়ে মানে এইতো মরন ।   

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪

চাদের মেয়ে

চাঁদের মেয়ে রূপালী
নাম তার দীপালি
নাক ফুল সোনালী ...
গায়ে হাত ভোলালি
কানের দুল দোলালি
চোখের পাথা নাচালি
প্রাণে মোরে বাঁচালি ।

খেয়া ঘাটের মাঝীরে
সাজের বেলার সাজিরে
বিয়ে হবে আজিরে
মেয়ে টা বেশ পাজীরে
ডেকে আনো কাজিরে।

কত স্বপ্ন গড়িরে
হাতে নাই কড়িরে
খাই ঘুমের বড়িরে
দেই গলায় দড়িরে ।

সোমবার, ২০ জানুয়ারি, ২০১৪

নীল পাথা

নদীর কিনারায় আকাশের তাঁরায় ধান ক্ষেতের পাসে
যে মুখ বার বার চোখে ভেশে আসে
সে মুখের পানে চেয়ে চেয়ে ধরেছি পাড়ি পৃথিবীর পথে
লড়েছি কথ মৃত্যুর সাথে পাঞ্জা
হয়েছি তেপান্তরের মাঝী
আমার বনবাস আমার আকাশ বাতাস আমার দৈর্ঘশ্বাস আমার এ মহাবিশ্য সব
সেই মুখ সেই সুখ সেই তাহার লাগি
জাহার লাগি আমি হয়েছি নিরুধ্যেশ, ধরেছি জীবন বাজী ।
জাহার লাগি আমি দিশাহারা জাহার লাগি চোখ ভোলাই পৃথিবীর সকল রাস্তায়
অলি গলি বিরহের নীল পাথায় পাথায় ।
 

শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

নারী

যখন তুমি ঘরের বাহির হও
বড় বড় চোখ করে ছুরির মত দাঁত বের করে
গিলে খাবার অন্তিম আকাংখায় চেয়ে থাকে তোমার স্তনের পানে
উরুর পানে সারা শরীরে নরহিংস্র হাঙররা
আর তাদের উস্কানি দেয় সেই
মধ্য যুগিয় বর্বররা জারা তোমার স্বীকৃতি দেয়না মানুষ বলে
জারা তোমায় একখণ্ড জমির মত শস্য কেত্র ছাড়া কিছুই ভাবেনা
সেই মধ্য যোগীয় বর্বর ...
আর তাদের উস্কানিতে গড়ে ওঠা হাঙররা
নষ্ট করছে আমাদের সমাজ , রাষ্ট্র এবং নারী
যেভাবে নষ্ট করছে বুড়িগঙ্গার পানি, নষ্ট আবর্জনা ।